শান্তিরক্ষা মিশনে নৌবাহিনী সদস্যের মৃত্যু
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম
-
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশের নৌবাহিনীর এক সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ট্রোম্যান খীসা নামের ওই সদস্য ইএ-৩ এ কর্তব্যরত ছিলেন। রোববার (২০ সেপ্টেম্বর) দায়িত্ব পালনকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ নৌবাহিনী ট্রোম্যান খীসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।একই সঙ্গে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ট্রোম্যান খীসার এই আত্মত্যাগ বাংলাদেশের শান্তিরক্ষীদের জন্য এক গৌরবময় ও অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন