রিসোর্টে ভয়ানক আগুনে নিহত ১০
এখনো কয়েকজন নিখোঁজ
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম
-
কক্সবাজারেরউখিয়া উপজেলার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় নারী-শিশুসহ ১০ পর্যটকের লাশউদ্ধার করা হয়েছে। দগ্ধঅবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাত জনকে।এ ছাড়া আরো কয়েকজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার সকাল ৮টার দিকেএই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে রিসোর্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনেনিহতরা হলেন— রাজধানী ঢাকার বনশ্রী এলাকার ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতামেহজাবিন আলভী (২৩), খিলগাঁও এলাকার লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতামীম (২৭) এবং চুয়াডাঙ্গাজেলার ফারিহা কবির (৩৩) ও ফায়িজানআহমেদ (৫)।
এইঘটনায় আহত ছয়জন হলেন— মুগধা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শাহাব উদ্দিন (৩১), তার স্ত্রী ডাঃ নাফিজা নাওয়ার খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। পুলিশজানিয়েছে, কক্সবাজারে টুপটুপ রিসোর্টে মোট ১৮ জনপর্যটক অবস্থান করছিলেন। এ ঘটনা অনুসন্ধানে জেলা প্রশাসকের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকেফায়ার সার্ভিস জানিয়েছে, ‘টুপটুপ রিসোর্ট’-এর কোনো অগ্নিনিরা পত্তালাইসেন্স ছিল না। এমনকি গত জুন মাসেও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য তাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সতর্ককরা হয়েছিল।
স্থানীয় সংবাদকর্মী শামিমুল ইসলাম ফয়সাল জানান, ভোরে হঠাৎ রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।পরে উদ্ধার তৎপরতা চালিয়ে বেলা ১টা পর্যন্ত১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও কয়েকজন নিখোঁজরয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
ইনানীপুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। এখনপর্যন্ত ১০ জনের মরদেহউদ্ধার করা হয়েছে। আরওকেউ নিখোঁজ রয়েছেন কি না, তাখতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন