দৈনিক আমার দেশ-এর বিশেষ প্রতিনিধি পদে যোগ দিলেন আলাউদ্দিন আরিফ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম
-
আলাউদ্দিন আরিফ
অপরাধ ও দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিক আলাউদ্দিন আরিফ দৈনিক আমার দেশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন। গত ১ সেপ্টেম্বর-ে২০২৬ থেকে তিনি এই নতুন কর্মস্থলে কাজ শুরু করেছেন। এর আগে তিনি দৈনিক কাল বেলায যুগ্ম সম্পাদক পদে কর্মরত ছিলেন।
দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিক ইতোপূর্বে দুর্নীতি দমন কমিশন বিট কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র্যাক) কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো: আলাউদ্দিন আরিফ। ২০২৫ সালের ১ জানুয়ারী কালবেলা কর্তৃপক্ষ আলাউদ্দিন আরিফকে বিশেষ প্রতিনিধির পদ পরিবর্তন করে যুগ্ম সম্পাদক পদ দায়িত্ব দেয়। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেরেছন।
২০২৪ সালের ৬ই অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিনস্থ সরকারি সংগঠন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ পান আলাউদ্দিন আরিফ। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. ইব্রাহিম ভুঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪-এর বিধানমতে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মো. আলাউদ্দিন তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
দেশসেরা ক্রাইম রিপোর্টারদের অন্যতম আলাউদ্দিন আরিফ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক পদে ২০২১ সালে দায়িত্ব পালন করেছেন।
কালবেলায় যোগদানের আগে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও প্রতিদিনের বাংলাদেশে বিশেষ প্রতিনিধি, দৈনিক যুগান্তর, দেশ রূপান্তর ও আমার দেশে সিনিয়র রিপোর্টার এবং দৈনিক জনকণ্ঠে মহানগর সংবাদদাতা হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন। আলাউদ্দিন আরিফ দীর্ঘ ২৭ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি মূলত: অপরাধ ও দুর্নীতি বিষয়ক রিপোটিংয়ে অত্যন্ত পারদর্শী। একজন দক্ষ সাংবাদিক হিসেবে দেশ-বিদেশে তার সুনাম রয়েছে। সাংবাদিকতার পাশাপাশি তিনি টেলিভিশন টকশোতে সমসমায়িক প্রসঙ্গে, অপরাধ, রাজনীতি ও বিভিন্ন ইস্যুতে আলোচনায় অংশ নেন। চ্যানেল আই, চ্যানেল এস, এসএটিভি, বাংলাটিভি, এনটিভি, গাজী টিভি, চ্যানেল টুয়েন্টিফোর, নিউজট টুয়েন্টিফোরসহ বিভিন্ন চ্যানেলে তিনি টকশোতে অংশ নিতে দেখা যায়। তিনি কখনো কখনো শুধু মো. আলাউদ্দিন নামেও লিখেন। কারন ওটা তার সার্টিাফিকেট নাম।
আলাউদ্দিন আরিফ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের মরহুম মাওলানা আরিফুর রহমান চৌধুরী ও আনোয়ারা বেগমের বড় ছেলে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন