হাম আক্রান্ত শিশুদের দ্রুত টিকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পিএম
-
ছবি: সংগৃহীত
সারা দেশে হাম আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে হামের টিকা প্রদানে ব্যর্থতার কারণে গঠিত কমিটি কী কাজ করছে, সে বিষয়ে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীষ রায়ের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে দেশে হামের কারণে ৪৭ জন শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। পাশাপাশি হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার আবেদনও করা হয়েছিল।
গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়। তবে স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে আদালত কোনো নির্দেশ দেননি।
রিটে উল্লেখ করা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার সরবরাহ ঠিক রাখতে না পারা, স্বাস্থ্যসেবার ঘাটতি এবং জরুরি সাড়া প্রদানের দুর্বলতা এসব সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন