নীলফামারী সদর উপজেলা জামায়াতের সভাপতি সম্মেলন অনুষ্ঠিত
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৬:১০ পিএম
-
নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট) সকালে সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফা শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাপতি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর ডক্টর খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি হামিদুল ইসলাম ও সহকারী সেক্রেটারি আহমাদ রায়হান।

বক্তারা বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই সাথে সাধারণ মানুষের সকল সমস্যা সমাধানে দায়িত্বশীলদের সবার আগে পাশে দাঁড়িয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন