মধ্য আফ্রিকায় সোনার খনি ধসে শতাধিক নিহত
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১০:২৫ এএম
-
সংগৃহীত
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে একটি কারিগরি সোনার খনি ধসে শতাধিক মানুষ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ধসে পড়া খনিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দেশটির স্থানীয় খনি শ্রমিক সমিতির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ক্যামেরুন সীমান্তবর্তী জামবোয়ে গ্রামে খনি ধসের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন এক সরকারি কৌঁসুলি। তবে নিহতের সঠিক সংখ্যা ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এক বিবৃতিতে ওই কৌঁসুলি জানান, ধসে পড়া খনিতে উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার কারণ এবং খনিটি কারা পরিচালনা করছিল, তা খুঁজে বের করতে তদন্ত শুরু করা হবে।
এদিকে ক্যামেরুনের কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আহত কেউ সীমান্ত পেরিয়ে দেশটিতে প্রবেশ করলে তাদের গ্রহণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে।
আফ্রিকার বিভিন্ন দেশে জীবিকার গুরুত্বপূর্ণ উৎস কারিগরি খনিশিল্প। তবে দুর্বল নিয়ন্ত্রণব্যবস্থা ও নিরাপত্তার ঘাটতির কারণে এসব খনিতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন