আরামকোর নাজরান কার্যালয়ে ড্রোন হামলার দাবি হুথির
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম
-
সংগৃহীত
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর নাজরান শাখা কার্যালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি।
হুথি-সমর্থিত ইয়েমেনি বার্তাসংস্থা সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার নাজরানে আরামকোর কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কার্যালয়টির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং হামলার লক্ষ্য অর্জিত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সাবা নিউজ। ঘটনার সত্যতা যাচাইয়ে সৌদি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে গত ৬ আগস্ট নাজরানে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে সাতজন ছিলেন সৌদি নাগরিক। ওই হামলার জবাবে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি আরব।
এদিকে ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকার ও হুথিদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় লোহিত সাগর ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন