সমঝোতার শর্তে ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৯:৫৪ এএম
-
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার শর্তে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করা হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত ছিল।
তিনি বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। তাদের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো বা রূপরেখা নিয়ে সমঝোতা হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্পের দাবি, সম্ভাব্য চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত হুমকির অবসান ঘটানো হবে।
তিনি আরও বলেন, “বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে আমি হামলার পরিকল্পনা বাতিল করতে সম্মত হয়েছি। তবে শর্ত হলো, খুব দ্রুত চুক্তিটি চূড়ান্ত করতে হবে।”
ট্রাম্প আরও দাবি করেন, এই সিদ্ধান্তের সঙ্গে ইসরাইলও একমত হয়েছে। পোস্টের শেষাংশে তিনি বলেন, “সবাই কাজে নেমে পড়ুন এবং দ্রুত চুক্তিটি সম্পন্ন করুন। ধন্যবাদ।”
তবে ট্রাম্পের এ দাবির বিষয়ে ইরান কিংবা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
তথ্যসূত্র: আল জাজিরা।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন