বিয়ের প্রস্তাবের বন্যায় ভাসছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকে
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম
-
সংগৃহীত
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও ৩০ বছর বয়সী তরুণ অধিকারকর্মী অভিজিৎ দিপকের জন্য এখন বিয়ের প্রস্তাবের ছড়াছড়ি।
দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁসবিরোধী আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠার পর থেকেই তার বিয়ের প্রস্তাব আসার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে বলে জানিয়েছে তার পরিবার।
সম্প্রতি সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনে নেতৃত্ব দিয়ে ব্যাপক পরিচিতি পান অভিজিৎ। আন্দোলনের জনপ্রিয়তা তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন তার মা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিতের মা অনিতা দিপকে বলেন, আন্দোলন শুরুর আগেও ছেলের জন্য বিয়ের প্রস্তাব আসত। তবে সিজেপির নেতৃত্বে জাতীয় পরিচিতি পাওয়ার পর সেই সংখ্যা ব্যাপক হারে বেড়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন