ব্যাংককে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে বাংলাদেশ দূতাবাস ও ভেজথানি হাসপাতাল।
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
থাইল্যান্ডের ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাস এবং দেশটির খ্যাতনামা ভেজথানি হাসপাতালের যৌথ উদ্যোগে আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষ্যে এক বিশেষ স্মরণ ও সংহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ সকাল ১১:৩০ মিনিটে ভেজথানি হাসপাতালের এসডি বিল্ডিংয়ের ৭ম তলায় (SD Building 7th Floor) অবস্থিত অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র জুলাই বিপ্লবের শহিদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা পালন শেষে অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসাধীন বেশ কয়েকজন আহত যোদ্ধা তাঁদের অনুভূতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। নবনিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এবং হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত মনোযোগ সহকারে আহত যোদ্ধাদের এই বক্তব্য ও বীরত্বগাথা শোনেন।
অনুষ্ঠানে থাইল্যান্ডে নবনিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব আন্দালিব ইলিয়াস, বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভেজথানি হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পবিত্র জুলাই বিপ্লবের চেতনা ও শহিদদের স্মরণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বর্তমানে ভেজথানি হাসপাতালে চিকিৎসাধীন সম্মানিত আহত জুলাই যোদ্ধা (বিপ্লবী) এবং তাঁদের সাথে থাকা পরিচর্যাকারীদের (অ্যাটেন্ডেন্ট) উপস্থিতি ও সংহতি কামনা করা হয়।
দূতাবাস সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন আহত বীর যোদ্ধাদের মানসিক ও নৈতিক মনোবল দৃঢ় করতে এবং জুলাই বিপ্লবের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যেই এই যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে আহত যোদ্ধাদের চিকিৎসা সহায়তার অগ্রগতি এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন