ভারতে কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন শিক্ষার্থীর মৃত্যু
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম
-
ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে আলিগঞ্জের পুরানিয়া এলাকায় একটি বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে।
উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, নিহতদের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখনো ভবনের ভেতরে আরও কয়েকজন আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনের ভেতরে থাকা কোচিং সেন্টার থেকেই আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। একই ভবনে থাকা একটি পেট শপও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা সেখান থেকে বেশ কয়েকটি বিড়াল জীবিত উদ্ধার করেছেন।
উপ-মুখ্যমন্ত্রী আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে চিকিৎসকদের একটি দল ও ছয়টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনি নিজেও ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।
সূত্র: দ্য স্টেটসম্যান
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন