'তেলাপোকা জনতা পার্টি' এখন ভারত সরকারের ভয়ের কারণ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০১:৫৭ পিএম
-
ছবি: সংগৃহীত
ককরোচ জনতা পার্টি বা 'তেলাপোকা জনতা পার্টি' ভারতের রানৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে এই নামটি।
শুধু রাজনৈতিক মহল নয় সমাজকর্মি থেকে শুরু করে শোবিজ অঙ্গন সব জায়গায় যেন সমান দাপটে ছরিয়েছে দলটি।
এরই মধ্যে প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা খাতের দুর্নীতির প্রতিবাদে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সাম্প্রতি সময়ের সবচেয়ে বড় আন্দোলনের ডাক দিয়েছে তারা।
আর এই আন্দোলনে সমর্থন জানিয়েছে ভারতের প্রখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুক, আন্না হাজারে এবং অভিনেতা প্রকাশ রাজের মতো জনপ্রিয় ব্যক্তিরা।
শুরুটা ২০২৬ সালের মে মাসের মাঝামাঝি সময়ে, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত একটি মামলার শুনানির সময় ভুয়া ডিগ্রিধারী বেকার যুবকদের "ককরোচ" এবং "সমাজের পরজীবী" হিসেবে তুলনা করেন। এই মন্তব্যে ভারতের তরুণ সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বিচারপতির এই অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বোস্টন ইউনিভার্সিটির ছাত্র অভিজিৎ দিপকে ব্যঙ্গাত্মকভাবে ভারতের ক্ষমতাসীন দল 'ভারতীয় জনতা পার্টি' (BJP)-র নামের আদলে 'ককরোচ জনতা পার্টি' (CJP) গঠন করেন। তারা নিজেদের "অলস ও বেকারদের কণ্ঠস্বর" হিসেবে ঘোষণা করে মিম, রিল ও কৌতুকপূর্ণ পোস্টের মাধ্যমে অনলাইনে প্রচার শুরু করে।
বর্তমানে যা ভারতের মূলধারার রাজনীতি কাঁপিয়ে দেওয়া এক বিশাল আন্দোলনে রূপ নিয়েছে।
মাত্র তিন সপ্তাহের ব্যবধানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির অনুসারী সংখ্যা প্রথাগত বড় রাজনৈতিক দলগুলোকেও ছাড়িয়ে গেছে। ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার সংখ্যা প্রায় ২০ মিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছে।
দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আজ সকালেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের দিল্লির বিমানবন্দরে এসে পৌঁছান এবং সরাসরি রাজপথের আন্দোলনে যোগ দেন।
এই আন্দোলনের কারণে দিল্লির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রীর বাসভবনের বাইরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ককরোচ জনতা পার্টি এখনও ভারতের নির্বাচন কমিশনে কোনো আনুষ্ঠানিক নিবন্ধিত রাজনৈতিক দল নয়। তবে তারা যেভাবে অনলাইন থেকে রাজপথে নেমে এসেছে এবং তরুণদের বেকারত্ব ও শিক্ষার অধিকার নিয়ে সোচ্চার হয়েছে, তা ভারতের আগামী দিনের রাজনৈতিক হিসাব-নিকাশ বদলে দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন