পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরে ভয়াবহ বোমা বিস্ফোরণ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৪ মে ২০২৬, ০২:০৮ পিএম
-
ছবি: সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় ভয়াবহ বোমা বিস্ফোরণে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের অন্তত দুটি বগিতে আগুন ধরে যায়।
রোববার (২৪ মে) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণটি এমন একটি এলাকায় ঘটেছে যেখানে সাধারণত নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকে। বিস্ফোরণের প্রভাবে আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সড়কের পাশে পার্ক করে রাখা অন্তত এক ডজন যানবাহন আগুনে পুড়ে যায়।
স্থানীয় হাসপাতালের চিকিৎসকদের ভাষ্য, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেলুচিস্তান সরকারের কর্মকর্তা বাবর ইউসুফজাই জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ বা হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, কোয়েটা বিদ্রোহপ্রবণ বেলুচিস্তান প্রদেশের রাজধানী। দীর্ঘদিন ধরে অঞ্চলটিতে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা ও নিরাপত্তা সংকট চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন