ইরান যুদ্ধের প্রভাব নিয়ে জরুরি বৈঠক ডাকছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম
-
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার ব্যাংক অফ ইংল্যান্ড এবং সরকারের জরুরি প্রতিক্রিয়া কমিটি (COBRA) এর প্রতিনিধিদের সাথে একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো ইরানের ওপর মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করা।
আজ ট্রেড ইউনিয়ন সদস্যদের উদ্দেশ্যে স্টারমার বলেন, আগামীকাল আমি এই যুদ্ধের প্রভাব নিয়ে কোবরা (COBRA) মিটিংয়ে সভাপতিত্ব করছি। সেখানে ব্যাংক অফ ইংল্যান্ডের প্রতিনিধিদেরও রাখা হচ্ছে, যাতে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এই সংকটে আমরা কর্মজীবী মানুষের পাশে থাকব।
তিনি আরও বলন, ইরানের বিষয়ে আমাকে আপনাদের সাথে খোলাখুলি কথা বলতে হবে, কারণ সত্য এটাই যে এর অর্থনৈতিক ফলাফল আরও দীর্ঘ সময় আমাদের ভুগিয়ে যেতে পারে। উদাহরণ হিসেবে তিনি জ্বালানি তেলের কথা উল্লেখ করেন, যার দাম ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন