৪ ইসরায়েলি সেনা নিহত দক্ষিণ লেবাননে
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১১:৪৯ এএম
-
ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবাননে যুদ্ধে জড়িয়ে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ইসরায়েলের সেনাবাহিনী ওই চার সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। খবর জেরুজালেম পোস্টের।
প্রায় এক মাস ধরে লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল। লেবানন থেকে ইসরায়েলে হামলা চালানোর পর এই অভিযান শুরু করে তেল আবিব।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ১ হাজার ২৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ হাজার ৬৯০ জন।
এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলায় ইরানের আলি খামেনি নিহত হলে ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ।
এদিকে ইরানে এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে বিশ্বের তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন