ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা ট্রাম্পের
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৭ এএম
-
ছবি: সংগৃহিত
ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সম্ভাব্য হামলা আরও ১০ দিনের জন্য পিছিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি দাবি করেন, ইরান সরকারের অনুরোধেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যা ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত স্থগিত থাকবে।
তেহরানের সাথে সম্ভাব্য চুক্তি নিয়েও আলোচনা চলছে বলে পোস্টে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তবে এমন অনুরোধের বিষয়ে কিছু জানায়নি ইরান।
এর আগে, দুই দফায় ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন হামলা স্থগিতের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন