নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় ২৩ জনের প্রাণহানী, আহত শতাধিক
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১২:৪৮ পিএম
-
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে একাধিক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে, যার ফলে অন্তত ২৩ জন নিহত এবং ১০৮ জন আহত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) পুলিশের মুখপাত্র নাহুম কেনেথ দাসো জানান, প্রাথমিক তদন্তে এসব হামলা সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীদের দ্বারা চালানো হয়েছে।
তিনি বলেন, রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যে একটি সামরিক চৌকিতে হামলার পর সোমবার সন্ধ্যায় শহরে একাধিক বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন