ভারতের হাইকমিশনারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০১:০৯ পিএম
-
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, সকাল ১০টা ৫০ মিনিটে সচিবালয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠকটি বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চলে।
যদিও এটিকে সৌজন্য সাক্ষাৎ বলা হয়েছে, তবে বৈঠকে দুই দেশের সীমান্ত পরিস্থিতি, ভারতীয় আইটি সিস্টেম, ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা এবং ভিসা প্রদানের বিষয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রণব ভার্মার সঙ্গে এটিই সালাহউদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ ও নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন