ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আষ্কিক যৌথ হামলা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ পিএম
-
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলাকালে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার সকালে ইরানের বিভিন্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে। রাজধানী তেহরানের একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কয়েকটি জায়গায় ধোঁয়া উঠতে দেখা গেছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে অংশ নিয়েছে।
বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, এই হামলার লক্ষ্য ছিল তেল আবিবের প্রতি হুমকি প্রতিহত করা।
পাল্টা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতামূলক বিধিনিষেধ জারি করেছে ইসরায়েল। সামরিক বাহিনী জানিয়েছে, প্রয়োজন ছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, সমাবেশ ও অন্যান্য জনসমাগম কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন