বলিভিয়ায় টাকা ভর্তি বিমান বিধ্বস্ত, নিহত ১৫
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ এএম
-
ছবি: সংগৃহীত
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে দেশটির নতুন ছাপানো মুদ্রা বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন বলে জানিয়েছে আরটি নিউজ।
তিনি বলেন, নতুন ছাপানো বলিভিয়ানো নোট বহন করে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান লা পাজের পাশের এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং কাছের একটি মাঠে আছড়ে পড়ে।
ভূমিতে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন