আত্মহত্যা করেছেন ৬১ ইসরাইলি সেনা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ এএম
-
ছবি: সংগৃহীত
ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে একজন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গাজায় অভিযান শুরুর পর থেকে এটি ইসরায়েলি সেনাবাহিনীর ৬১তম হতাহত।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, নিহত সেনা সক্রিয় দায়িত্বে ছিলেন এবং ‘ট্র্যাকার’ হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে সেনাবাহিনী জানিয়েছিল, উত্তরাঞ্চলের এক ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে একজন সেনা গুরুতর আহত হয়েছেন। তার মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, ইসরায়েলি সেনাদের মধ্যে মানসিক চাপ ও আত্মহত্যার প্রবণতা নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। চলতি বছরের ২৮ অক্টোবর নেসেটের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ২৭৯ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রতিবেদনে দেখা যায়, প্রতি সাতটি প্রচেষ্টার মধ্যে একজন সফল হয়েছে।
সাম্প্রতিক এই ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন