বায়ুদূষণে শীর্ষে দিল্লি, দশম অবস্থানে ঢাকা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ এএম
-
ছবি: সংগৃহীত
বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দশম। শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ৪৩৪, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে।
এ ছাড়া ২৫৫ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভিয়েতনামের হ্যানয়। এই শহরের বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’।
তালিকায় তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা, যার স্কোর ২৪৬। এ ছাড়া ২১৭ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি ও ১৬৭ স্কোরে দশম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন