চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০০ এএম
-
ছবি: সংগৃহীত
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শানটুতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, অগ্নিকাণ্ডটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে চার তলা বিশিষ্ট একটি ভবনে ঘটে। দমকলকর্মীরা প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ তদন্তের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। তারা তদন্ত শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন