জেলেনস্কিকে নিয়ে হতাশ ট্রাম্প
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ এএম
-
ছবি: সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেননা, ইউক্রেন সংঘাত সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রশাসন যে খসড়া শান্তি প্রস্তাব প্রস্তুত করেছে, তা এখনও জেলেনস্কি পড়ে দেখেননি।
জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘জেলেনস্কি এখনও প্রস্তাবটি পড়েননি—এটা বলতে গিয়ে আমি কিছুটা হতাশ বোধ করছি।’
তিনি আরও জানান, জেলেনস্কির ঘনিষ্ঠরা যুক্তরাষ্ট্র সরকারের এই প্রস্তাবকে পছন্দ করেছেন।
তবে ট্রাম্প সন্দেহ প্রকাশ করে বলেন, জেলেনস্কি আসলে ওয়াশিংটনের প্রস্তাবিত সমঝোতাটি মেনে নিতে রাজি কি না, তা তিনি নিশ্চিত নন। তিনি এও বলেন, জেলেনস্কি কেন প্রস্তাবটির বিস্তারিত পর্যালোচন করেননি তা কারো ব্যাখ্যা করা প্রয়োজন।
এর আগে গত নভেম্বর মাসে ওয়াশিংটন ইউক্রেন সংকট সমাধানে ২৮ দফার একটি পরিকল্পনা প্রস্তাব করে। এই নথি কিয়েভ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে অসন্তোষ তৈরি করে এবং তারা এর সংশোধন চান। এরপর ২৩ নভেম্বর জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে এ বিষয়ে পরামর্শ বৈঠকও অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন