থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৭
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ এএম
-
ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গত মাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৭ জনে পৌঁছেছে। বুধবার (৩ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানান। খবর এএফপির।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইকাচাই পিয়েনশ্রীওয়াচারা বলেন, গত নভেম্বর মাসের শেষের দিকে ভারী বৃষ্টিপাত ও বন্যায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল প্লাবিত হয়।
২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বরের মধ্যে দেশটির আটটি প্রদেশে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ২৬৭ জন মারা গেছে। এদের মধ্যে ১৪২ জনই পর্যটন সমৃদ্ধ হাত ইয়াই জেলার।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন