শ্রীলঙ্কায় বন্যায় মৃত্যু বেড়ে ৪১০, নিখোঁজ ৩৩৬
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
-
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কায় টানা এক সপ্তাহের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৪১০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এ দুর্যোগে নিখোঁজ রয়েছেন অন্তত ৩৩৬ জন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, ২০০৪ সালের ভারত মহাসাগরীয় সুনামির পর এটি দেশটির সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ১৫ লক্ষাধিক মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন