উচ্চ বিদ্যালয়ে মোবাইল নিষিদ্ধ করছে ফ্রান্স
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ এএম
-
ছবি: সংগৃহীত
উচ্চ বিদ্যালয়ে মোবাইল নিষিদ্ধ করছে ফ্রান্স
মাধ্যমিক বিদ্যালয়ের পর এবার উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ফ্রান্স। স্থানীয় সময় শুক্রবার (২৮ নভেম্বর) দেশের উত্তর-পূর্ব ভোসগেসের মিরেকোর্ট কমিউনে এব্রা গ্রুপের সংবাদপত্রের পাঠকদের আলাপকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই ঘোষণা দেন।
ম্যাক্রোঁ বলেন, আমরা মাধ্যমিক বিদ্যালয় থেকে মোবাইল ফোন সরিয়েছি। আগামী শিক্ষাবর্ষ থেকে এটি উচ্চ বিদ্যালয়েও করা হবে। শিক্ষামন্ত্রী এদোয়ার জেফ্রে বর্তমানে এ বিষয়টি পর্যালোচনা করছেন। তার মতে, বিদ্যালয় হলো শেখার জায়গা, যোগাযোগের জায়গা। একইসঙ্গে তিনি তরুণদের মধ্যে বাড়তে থাকা একাকীত্ব ও মানসিক স্বাস্থ্য সমস্যার কথাও তুলে ধরেন।
‘বিদেশি হস্তক্ষেপ ও রাজনৈতিক ভ্রান্ত তথ্য’ নিয়ে ফরাসিদের উদ্বেগ কমানো নিয়ে কথা বলেন দেশটির প্রেসিডেন্ট। তিনি বলেন, দেশ বড় ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তাই সামান্য হলেও সতর্কতা বজায় রাখা প্রয়োজন। তিনি নাগরিকদের সামরিক এবং প্রযুক্তিগতভাবে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন