মাহমুদ নাসিরের কবিতা
গ্রীষ্ম মন্ডলে
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৩:৪৯ পিএম
-
ছবি: সংগৃহীত
বসন্ত শেষ হতে না হতেই আসে গ্রীষ্মঋতু গরম বাতাস আর রৌদ্র কিরণ নিয়ে ।
ডালে ডালে বসে গান গেয়ে যায় বাসা গড়তে না পারা উপায় হীন কোকিল।
ডিম পারার তাগিদে খুঁজে পাবে কাক-পক্ষীর বাসা।
কাক পক্ষির ডিম ফেলে দিয়ে কোকিল পারবে ডিম কাকের বাসায়।
আর কাক সেই ডিম যত্ন নিয়ে ফোটাবে বড় করবে কোকিল শিশু।
আনন্দে কাক বড় করতে থাকবে ছানার পাখা গজাবে উড়তেও শিখবে।
ততদিনে বুঝে যাবে কাক এরা তার বাচ্চা নয়।
আফসোসে ঠোট দিয়ে ঠোকরে ঠোকরে বাসা থেকে বের করে দেবে বাচ্চাদের।
আগে থেকে উড়তে শেখা কোকিল ছানারা উড়ে চলে যাবে।
সোজা দক্ষিণে গাছ যে দিকে বন বনানী সেই দিকে।
পরের বসন্ত থেকে তাদের শুরু হবে আবার নতুন জন্মদানের অভিজ্ঞতা।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন