নজরুল স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন কবি আসাদ পারভেজ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৭:২৯ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শিক্ষা, সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ লেখক আসাদ পারভেজ-কে কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়েছে।
শনিবার (১৩জুন) সন্ধ্যায় রাজধানীর কচি-কাঁচার মেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন এস এম মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুল বিশেষজ্ঞ ফাতেমা তুজ জোহরাসহ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা, সাহিত্য ও গবেষণায় আসাদ পারভেজের অবদানের প্রশংসা করেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পুরস্কার গ্রহণ করে আসাদ পারভেজ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে এই সম্মাননা পাওয়া আমার জন্য গর্বের। এ স্বীকৃতি আমাকে শিক্ষা, সাহিত্য ও গবেষণার ক্ষেত্রে আরও আন্তরিকভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন