বিপুল চন্দ্রর মুখচ্ছবি
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১১:১৫ এএম
-
ছবি: সংগৃহীত
বিকেলের মায়াবী রোদে
দেখেছি তোমার মুখচ্ছবি,
যেন কোনো নিপুণ শিল্পীর আঁকা,
এক অমলিন মহাকাব্যিক ছবি।
তোমার ডাগর চোখের অতলে
লুকিয়ে থাকে হাজারো নীল জলধি,
একটুখানি হাসির রেখায় যেন
মুহূর্তে থমকে দাঁড়ায় মহাকালের সারথি।
তোমার কপালের ছোট্ট একটি টিপ,
যেন নিঃসঙ্গ আকাশে একলা ওঠা সন্ধ্যাতারা।
তোমার হাসির রেখায় লুকিয়ে আছে বসন্ত উন্মাদনা,
যেন হৃদয়ে জাগে সহস্র না বলা সুরের মূর্ছনা।
ঠোঁটের কোণে এক চিলতে অভিমান জমাট বাঁধা,
চঞ্চল চুলে কান ঢাকা পড়ে রূপের আলোক-ধাঁধা।
বিস্ময়ে নির্বাক আমি চেয়ে থেকে পাই পৃথিবীর ঘ্রাণ,
তোমার ওই মুখচ্ছবিতেই সঁপেছি আমার প্রাণ।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন