বিপুল চন্দ্র রায়ের ৩৬৫ দিনের জলছবি
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ এএম
-
ছবি: সংগৃহীত
চোখের পলকে ৩৬৫ দিন শেষ, আজ বর্ষবিদায়!
স্মৃতিগুলো থাকুক মনে, দুঃখ হোক শেষ।
ক্যালেন্ডারের পাতাটি আজ বড্ড বেশি ভারী,
অতীতের সাথে জমছে মনে এক অদ্ভুত আড়ি।
বিকেলবেলার দীর্ঘছায়ার ধূসর রূপের মতো,
পেছনে চেয়ে দেখি কেবল স্মৃতির ক্ষত যত।
হাজারো স্মৃতির ধুলোবালি উড়ছে একা একা,
ভাঙা কাঁচের শব্দেরা আজ দিচ্ছে যেন দেখা।
অমীমাংসিত গল্পের স্তূপ জমছে যে অন্তরে,
কতটা পথ হাঁটলাম মোরা এই বছরের তরে?
কেউবা এল হুট করে ঠিক শরতের ওই মেঘ,
মিলিয়ে গেল হুট করে সে হারিয়ে প্রবল বেগ।
কেউবা আজও রয়ে গেছে গভীর নিভৃত কোণে,
শীতের ভোরের কুয়াশা হয়ে জাপটে থাকা মনে।
কত না-বলা কথা আজ গলার কাছে ভিড়,
ইচ্ছে ছিল চেয়ে নেব ক্ষমা, ঝরিয়ে চোখের নীড়।
ভেবেছি বলব অভিমান আজ মিটিয়ে নাও তবে,
কিন্তু জীবন শিখিয়ে দেয়, সব হিসেব কি হবে?
কিছু অঙ্ক অমীমাংসিতই তোলা থাকা ভালো,
পুরনো বছর বিদায় নিক, জ্বালুক নতুনের আলো।
পুরনো বছর আসলে এক মলাটবদ্ধ বই,
সাফল্য আর ভুলের ভিড়ে আমরা সবাই সই।
ঘড়ির কাঁটা যখনই আজ বারোটার ঘর ছোঁবে,
নতুন মলাটে জীবন বাঁধার সময় যে আজ বাকি।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন