চট্টগ্রামে ক্যান্সার চিকিৎসার আধুনিক পদ্ধতি তুলে ধরলেন চীনা বিশেষজ্ঞ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৪:৩৬ পিএম
-
সংগৃহীত
চট্টগ্রামে ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির সঙ্গে পরিচিত করার লক্ষ্যে, ‘নেক্সটডিজিএক্স মেডিকেল ট্যুরিজম’ (এনডিএক্স গ্লোবাল লিমিটেড-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান) চীনের ‘মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজু’-এর সঙ্গে যৌথভাবে একটি বিশেষ সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যা ৭টায় শহরের চকবাজার এলাকার বালি আর্কেডের অষ্টম তলায় অবস্থিত ‘দ্য কপার চিমনি’ রেস্তোরাঁয় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএক্স গ্লোবাল লিমিটেড-এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন সামি এবং সঞ্চালনা করেন রকিবুল ইসলাম রাব্বি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজু-এর বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. উ ওয়েই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ শাখার প্রধান এমিলি কাই। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আকাশ, চট্টগ্রাম শাখার কর্মকর্তা আসমাউল হুসনা প্রিয়া এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সেমিনারে বক্তারা ক্যান্সারের আধুনিক চিকিৎসা পদ্ধতি, উন্নত চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং চীনে চিকিৎসা গ্রহণের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. উ ওয়েই ক্যান্সার চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি, লক্ষ্যভিত্তিক চিকিৎসা ও রোগ প্রতিরোধ ক্ষমতাভিত্তিক চিকিৎসার কার্যকারিতা এবং আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, সময়মতো রোগ নির্ণয় এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা গ্রহণ ক্যান্সার জয়ের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে।
সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন সামি বলেন, বাংলাদেশি রোগীদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ‘নেক্সটডিজিএক্স মেডিকেল ট্যুরিজম’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান যে, চীনের আধুনিক হাসপাতালগুলোতে তুলনামূলক কম খরচে উন্নত চিকিৎসা পাওয়া যায় এবং তাঁর প্রতিষ্ঠান রোগীদের শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের সহায়তা প্রদান করে থাকে। তিনি উল্লেখ করেন, ক্যান্সার সচেতনতা এবং বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে ভবিষ্যতে এ ধরনের সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। এরপর অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে আরও আলোচনা ও পারস্পরিক যোগাযোগের সুযোগ করে দেয়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন