সংরক্ষিত আসনে শোবিজদের না রাখায় বিএনপিকে প্রশংসা ন্যান্সির
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পিএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতায় শোবিজ জগতের কয়েকজন পরিচিত মুখের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কেউই তালিকায় স্থান পাননি।
রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীনের মতো পরিচিত ব্যক্তিরাও দলীয় মনোনয়ন থেকে বাদ পড়েছেন। সোমবার (২০ এপ্রিল) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরই প্রেক্ষিতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে ন্যান্সি লিখেছেন, ‘গায়িকা-নায়িকা, অভিনেত্রী-মডেল— এসব তারকাকে শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।’
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন