আজ ৩৬ জুলাই’: দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন তিশা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৪:৩২ পিএম
-
সংগৃহীত
ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্রতীকীভাবে ‘৩৬ জুলাই’ নামে পরিচিত এই দিনকে ঘিরে বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত বার্তা প্রকাশ করেন তিনি।
পোস্টে তিশা লেখেন, ‘আজ ৩৬ জুলাই (৫ আগস্ট)। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অনেক নেটিজেন পোস্টটি শেয়ার করে বিভিন্ন প্রতিক্রিয়া জানান। অনেকেই মন্তব্যের মাধ্যমে দিবসটি উপলক্ষে নিজেদের অনুভূতিও প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন