আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৪:২৮ এএম
-
ছবি: সংগৃহীত
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর হাতিরঝিল থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানা ডিউটি অফিসার উপপরিদর্শক ধোয়াত বলেন, হিরো আলম ওয়ারেন্টভুক্ত আসামি। আজ সকালে তাকে হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনি মামলাটি দায়ের করেছিলেন।
গত বুধবার (১২ নভেম্বর) কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত।
এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামে আরও একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন