তানজীব সারোয়ারের ‘আত্মহত্যা চেষ্টা’র খবর, কী বলছেন স্ত্রী
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম
-
ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী তানজীব সারোয়ার ‘ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা চেষ্টা’ চালিয়েছেন বলে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার।
বৃহস্পতিবার (১২ মার্চ) মধ্যরাত থেকে তার আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে ফেসবুকে। কয়েকটি পেজ থেকে এমনই দাবি করা হয়।
তবে তার স্ত্রী সাবা সানজিদা রহমান দাবি করেছেন, এ খবর বিভ্রান্তিকর। উচ্চ রক্তচাপের কারণে আইসিইউতে ভর্তি আছেন তানজীব।
ফেসবুকে দেওয়া এক পোস্টে গায়কের স্ত্রী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। হাই ব্লাড প্রেশারের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।’
ফেসবুকে ছড়িয়ে পড়া খবরটিকে বিভ্রান্তিকর উল্লেখ করে সানজিদা লিখেছেন, ‘যেকোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’
এ ধরনের বিভ্রান্তিকর খবর প্রচার হতে থাকলে আইনি ব্যবস্থা নেবেন বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। বলেছেন, আমাদের কাছ থেকে কোনো কনফারমেশন বা তথ্য না নিয়ে এসব খবর ছড়ানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন