বাবা হলেন সংগীতশিল্পী ইমরান
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
-
ছবি: সংগৃহীত
বাবা হলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সোমবার বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরানের স্ত্রী মেহের আয়াত জেরিনের কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা। সুখবরটি নিশ্চিত করেছেন ইমরানের ঘনিষ্ঠজন সংগীতশিল্পী মোহাম্মদ মিলন।
তিনি বলেন, ‘মাত্রই আমাদের ভাতিজি পৃথিবীর আলোতে এসেছে। মা-মেয়ে দুজনে আল্লাহর রহমতে সুস্থ আছেন। ইমরান ভাই তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।’
২০২৩ সালের ২৪ মে পারিবারিক উদ্যোগে মেহের আয়াত জেরিনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ইমরান।
২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে ইমরান মাহমুদুলের সংগীত ক্যারিয়ার শুরু হয়। এরপর তিনি একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। গত এক যুগে দেশের সবচেয়ে সফল সংগীতশিল্পী তিনি। তার কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন