ইবিতে ব্যবসায় প্রশাসন ভবনে তালা ও প্রক্টরিয়াল বডির সাথে অসদাচরণ: তদন্তে কমিটি
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৯:৩৪ পিএম
-
সিসিএন বিজি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে তালাবদ্ধ করা ও প্রক্টরিয়াল বডির সদস্যদের সাথে অসদাচরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটিকে ঘটনার কারণ উদঘাটন, দোষীদের চিহ্নিতকরণ এবং শাস্তি নির্ধারণের বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে তালাবদ্ধ করা এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের সাথে অসদাচরণ বিষয়ে উপাচার্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। এতে কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন, সদস্যসচিব রেজিস্ট্রার শাখার উপ-রেজিস্ট্রার মীর সিরাজুল ইসলাম রিপু, সদস্য লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সেলিম, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আতিকুর রহমান এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. জাকির হোসেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মার্কেটিং বিভাগে নিজ বিভাগ থেকে সভাপতির দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করে তারা। প্রক্টরিয়াল বডি কর্তৃক পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় প্রক্টরিয়াল বডির সদস্যদের উপর শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন