নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছে হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ।
আজ শুক্রবার (২১ আগস্ট) হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. হাসানুজ্জামান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় শুভেচ্ছা জানিয়েছে সংগঠনটি।
অভিনন্দন বার্তায় তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আপনি এখন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের গুরু দায়িত্বে অধিষ্ঠিত হলেন। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বিচক্ষণতা এবং রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে উপলব্ধি দেশের সাংবিধানিক মর্যাদা এবং সুশাসনের বিকাশসহ জাতীয় ঐক্যকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনার মতো একজন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষককে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে পেয়ে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস ও প্রত্যাশা করি আপনি রাষ্ট্রপতি হিসেবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সকল নাগরিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে আপনার উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করবেন।
আমরা জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি। দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে আপনার দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থন ব্যক্ত করছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন