ইবিতে আবৃত্তি আবৃত্তি'র সভাপতি মাজেদ, সম্পাদক সুইটি
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১১:৫৩ এএম
-
সংগৃহীত
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন 'আবৃত্তি আবৃত্তি'র ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য ১৮ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মাজেদ ও সাধারণ সম্পাদক হিসেবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সুইটি পাল মনোনীত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সংগঠনটির উপদেষ্টা, সদ্য সাবেক সভাপতি নওশীন পনিণী সু্ম্মা ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মাজেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফারহানা ইবাদ রিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সূচনা ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ইনসানুল ইমাম নুর, অর্থ সম্পাদক তৃপ্তি লতা ঘোষ, সহ-অর্থ সম্পাদক সিরাজাম মুনিরা, দপ্তর সম্পাদক মোঃ রাসেল আহমেদ, সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, প্রযুক্তি ও প্রচার সম্পাদক সাদিয়া তাবাসসুম অনামিকা, সহ-প্রযুক্তি ও প্রচার সম্পাদক হেলেনা হাসি, অনুষ্ঠান সম্পাদক মুহিববুল্লাহ নোমান, সহ-অনুষ্ঠান সম্পাদক ইসমাইল রেহান, সাহিত্য সম্পাদক ফারিহা মৌ, সহ-সাহিত্য সম্পাদক বাশিরুল আলম।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আহমাদুল আমিন, আপন সাহা অর্ণব ও আফসানা মিমি মনোনিত হয়েছেন।
নবমনোনীত সভাপতি আব্দুল মাজেদ বলেন, 'আবৃত্তি আবৃত্তি' শুধু শুদ্ধ ভাষা চর্চাই নয় বরং শুদ্ধ মানুষ হওয়ার চর্চা করে৷ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি আবৃত্তি'র সে সুনাম রয়েছে তা দেশব্যাপী ছড়িয়ে যাক৷ সাহিত্য ও সংস্কৃতির যে অপার সম্ভাবনা আবৃত্তি আবৃত্তি'তে রয়েছে তা বৃদ্ধি করতে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো৷
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন