হাবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৪:১৭ পিএম
-
সংগৃহীত
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এমপি এঁর ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ শনিবার (১৫ আগস্ট) বাদ যোহর হাবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়া এবং তাঁর পিতা মরহুম ইস্কান্দার মজুমদার, মাতা তৈয়বা মজুমদার, স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সন্তান আরাফাত রহমান কোকোসহ তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয়।এসময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং দেশের সার্বিক কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নওশের ওয়ান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ও ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মো. আবু হাসান, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ইউট্যাব সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল, অফিসার্স ফোরাম, জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদ, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের নেতৃবৃন্দসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
জান্নাতুন নাঈম, হাবিপ্রবি
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন