ফ্যাসিস্ট হাসিনার পলায়ন ও পতন দিবস উপলক্ষে জাবিতে বিজয় র্যালি
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং ‘ফ্যাসিস্ট হাসিনার পলায়ন ও পতন দিবস-২০২৬’ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, বিজয় র্যালি ও শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে জীবিত রাখতে হলে শুধু আনুষ্ঠানিক আয়োজন যথেষ্ট নয়। নতুন প্রজন্মকে গান, কবিতা, নাটক, গল্প, ধর্মীয় গ্রন্থ পাঠ এবং ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। আমরা খুব অল্প সময়ের মধ্যেই তাদের অবদান ভুলতে বসেছি, যা উদ্বেগজনক। তাই শহীদদের স্মৃতি সংরক্ষণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শিষ্টাচার চর্চার পাশাপাশি বিভাজন ও ঘৃণার রাজনীতি থেকে দূরে থাকতে হবে। তাহলেই জুলাইয়ের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখা সম্ভব।”
বক্তব্য শেষে শহীদ মিনার থেকে বিজয় র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‘অদম্য-২৪’ ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
র্যালি ও দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. সোহেল রানা, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, জাকসুর নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত এ কর্মসূচি
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন