জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে জাবিতে দুই দিনব্যাপী কর্মসূচি, ৫ আগস্ট ক্লাস-অফিস বন্ধ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১১:২২ পিএম
-
সংগৃহীত
জাবি প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণ ও ৫ আগস্ট ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। একইসাথে ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ ও বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রশাসনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ আগস্ট সকাল সাড়ে ৫টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) আয়োজনে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে। একই দিন সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর আনন্দ র্যালি অনুষ্ঠিত হবে।
পরদিন ৬ আগস্ট বিকেল ৩টার দিকে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শীর্ষক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন