ইতিহাস গড়ে ১০৬ রানে থামলেন মুশফিক
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১১:২৪ পিএম
-
ছবি: সংগৃহীত
দ্বিতীয় দিনের শুরুতে ১ রান নিয়ে শততম টেস্টে সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। তবে অপেক্ষার পালা ফুরানোর পর মাত্র ৬ রান যোগ করতেই ব্যক্তিগত ১০৬ রানে থেমেছেন তিনি। এটি ছিল তার ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) টেস্ট ক্রিকেটের ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির পর ম্যাথু হাম্প্রেসের লাফিয়ে ওঠা বলে ক্যাচ দেন স্লিপে। দ্বিতীয় স্লিপে থাকা আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ডান পাশে ঝাঁপিয়ে এক হাতের দুর্দান্ত ক্যাচে ফেরান মুশফিককে।
২১৪ বল খেলে ইনিংসটি সাজান তিনি ৫টি চারে। কোনোপ্রকার ঝুঁকি না নিয়েই নিজের বিশেষ ম্যাচটাকে বিশেষভাবে স্মরণীয় করে রাখলেন অভিজ্ঞ এই ব্যাটার।
মুশফিকের বিদায়ে ভাঙে লিটনের সঙ্গে ১০৮ রানের জুটি। ৩১০ রানে পঞ্চম উইকেট হারিয়েছে স্বাগতিকরা। লিটন অপরাজিত আছেন অর্ধশতক আদায় করে। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার মেহেদী হাসান মিরাজ।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন