নাহিদ রানার আগুনে বোলিং, ১৪১ রানে অলআউট জিম্বাবুয়ে
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম
-
ছবি: সংগৃহীত
নাহিদ রানার দুর্দান্ত বোলিং নৈপুণ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।
সোমবার সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক জিম্বাবুয়ে ৩৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে।
দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামহুরি। ৫১ বলের ইনিংসে তিনি দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন। অধিনায়ক নাগরাভা ৪১ বলে ২৭, ইনোসেন্ট কায়া ৩৯ বলে ২৬, বেন কারান ১৯ বলে ১৮ এবং ব্রায়ান বেনেট ২৪ বলে ১৭ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তরুণ গতিতারকা নাহিদ রানা। ১০ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট শিকার করে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। তাসকিন আহমেদ ৭ ওভারে ৩২ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া অধিনায়ক মেহেদি হাসান মিরাজ একটি উইকেট শিকার করেন।
এর আগে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়ে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই হতাশা কাটিয়ে ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করল টাইগাররা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন