‘আপনি আমার ক্যাপ্টেন’ মুশফিককে সাকিব
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১১:২৩ পিএম
-
ছবি: সংগৃহীত
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ লেখা হলো নতুন ইতিহাস। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। এমন এক বিশেষ মুহূর্তে মুশফিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগি পোস্ট দিয়ে স্মৃতিচারণ করেছেন সাকিব আল হাসান।
পোস্টে সাকিব লিখেছেন, লর্ডসে আপনার প্রথম টেস্ট খেলা মনে পড়ে। আমি তখন বিকেএসপি'র রিক্রিয়েশন রুম থেকে প্রতিটি বল লক্ষ্য করতাম। সেই দিন থেকেই আপনি শুধু আমাকে নয়, বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন।
সাকিব আরও লেখেন, ‘এত বছর ধরে আপনি খেলছেন, এবং সবসময়ই সেরাটা দিয়েছেন। বয়সভিত্তিক দলগুলোকে যখন নেতৃত্ব দিচ্ছিলেন, তখন থেকেই আপনাকে আমার ‘ক্যাপ্টেন’ হিসেবে দেখেছি। আর যতদিন আমি ক্রিকেট খেলব, আপনিই থাকবেন আমার ‘ক্যাপ্টেন’।
দীর্ঘ স্ট্যাটাসে সাকিব লেখেন, মুশফিক ভাই, এই বিশেষ মুহূর্তে, আপনার ১০০তম টেস্ট ম্যাচের জন্য আন্তরিক শুভেচ্ছা। এটি যেকোনো ক্রিকেটারের জন্য বিরাট অর্জন। যেমন আমি আপনার প্রথম টেস্ট ম্যাচ লক্ষ্য করেছি, তেমনি আপনার ১০০তম ম্যাচেও প্রতিটি বল আমি দেখবো। আশা করি আপনি এই ম্যাচটি পুরোপুরি উপভোগ করবেন।
২০০৫ সালে অভিষেকের পর ২০ বছর পাড়ি দিয়ে ১০০ টেস্টের মাইলফলকে পা রাখছেন মুশফিক। গড়ে বছরে ৫টি করে টেস্ট খেলেছেন। মুশফিকের বয়স এখন ৩৮। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। খেলছেন শুধু মাত্র টেস্ট।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন