নারী ক্রিকেট দল নিবাচনে অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৪:৩১ এএম
-
ছবি: সংগৃহিত
নারী ক্রিকেট নিয়ে সম্প্রতি উঠে আসা বিভিন্ন অভিযোগের একটি ছিল অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়ম। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সেখানে তারা কোনো অনিয়ম পায়নি।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়ম নিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য বিসিবিকে চিঠি দেওয়া হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে। বিবৃতিতে বিসিবি জানিয়েছে, চিঠিটি পেলেও বোর্ডের সর্বশেষ নির্বাচনপূর্ব ও তৎপরবর্তী জটিলতায় তদন্ত সম্ভব হয়নি।
তবে নতুন বোর্ড গঠনের পর অভিযোগ পর্যালোচনা করে তারা কোনো অনিয়ম পায়নি। এ ছাড়া সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা অভিযোগগুলো নিয়ে তদন্ত কমিটি কাজ করছে বলে জানিয়েছে বিসিবি।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন