বিপিএল মাতাতে আসছেন গুরবাজ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ এএম
-
ছবি: সংগৃহীত
বিপিএলের নতুন মৌসুম শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। নিলামের পর এবার সরাসরি চুক্তিতে দলে ভেড়াচ্ছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। সেই ধারাবাহিকতায় আফগান তারকা ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজটি। এর আগেই দলটির সিইও আতিক ফাহাদ জানিয়েছিলেন গুরবাজকে সাইন করানোর পরিকল্পনার কথা।
বিপিএলে এর আগে দুই মৌসুম খেলেছেন গুরবাজ। ৭ ম্যাচে ১৭৩ স্ট্রাইক রেটে করেছেন ১৭৩ রান। শুধু বিপিএল নয় বিশ্বজুড়ে আইপিএল, সিপিএল, পিএসএল, এসএ-২০, এলপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত খেলেন তিনি। টি–টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২৪৫ ম্যাচ খেলে ১৪৫.৭০ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ৫৯৩৯ রান; রয়েছে ২টি সেঞ্চুরি ও ৩৬টি ফিফটি।
এর আগে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকে দলে যুক্ত করেছে ঢাকা ক্যাপিটালস। হেলস–গুরবাজ জুটি ছাড়াও বিদেশিদের তালিকায় রয়েছেন উসমান খান, ওডিন স্মিথ, ইমাদ ওয়াসিম, দাসুন শানাকা সহ আরও কয়েকজন তারকা। দেশিদের মধ্যে তাসকিন আহমেদ, সাইফ হাসান, শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান ও নাসির হোসেনরা খেলবেন ঢাকার জার্সিতে।
ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড
তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরী, ইমাদ ওয়াসিম, ওডেন স্মিথ, জিয়া শরিফি এবং রহমানুল্লাহ গুরবাজ।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন