মালয়েশিয়ায় বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১১:১৬ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাজ করার সময় একটি বহুতল ভবনের ১০ তলা থেকে নিচে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামে এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০ টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত মিল্লাতের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ এলাকায়।
বুধবার দুপুরে নিহত মিল্লাতের বড় ভাই ও রামগঞ্জ পদ্মাবাজারে মদিনা ফার্মেসির স্বত্ত্বধিকারী শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মিল্লাত রামগঞ্জের লামচর ইউনিয়নের হাসনাবাদ এলাকার মুন্সি বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০ বছর আগে মিল্লাত জীবিকার তাগিদের চাকরির খোঁজে মালয়েশিয়ায় যায়। সেখানে তিনি কুয়ালালামপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার সংসাকের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
নিহত মিল্লাতের ভাই শরীফ হোসেন বলেন, দীর্ঘ বছর ধরে মিল্লাত বিদেশের মাটিতে রয়েছে। কাজ করতে গিয়ে একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে গিয়ে সে ঘটনাস্থলেই মারা গেছে। কখনো ভাবিনি এভাবে তার মৃত্যুর খবর শুনতে হবে। আমার ভাই খুব ভালো মানুষ ছিল। পরিবারের কাউকে মানাতে পারছি না। খবর পাওয়ার পর থেকে পরিবারের সদস্যরা আর্তনাদ করছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কিন্তু ঘটনাটি দুঃখজনক। খোঁজ নিয়ে মরদেহ দেশে আনতে পরিবারকে সকল ধরণের সহযোগীতা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন