চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য রাখলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম
-
সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হবিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর চোখে গুরুতর আঘাতের ঘটনার প্রতিবাদে চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী কর্মসূচি পালন করেছেন।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত **‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’** শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রতীকী প্রতিবাদ জানান।
অনুষ্ঠানে তার বক্তব্য দেওয়ার জন্য নাম ঘোষণা করা হলে নাসীরুদ্দীন পাটওয়ারী কিছু সময়ের জন্য মঞ্চের আড়ালে যান। প্রায় এক মিনিট পর তিনি চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মঞ্চে ফিরে আসেন এবং বক্তব্য শুরু করেন। উপস্থিতদের উদ্দেশে এটি ছিল হবিগঞ্জে আহত আলিফ চৌধুরীর প্রতি সংহতি প্রকাশের প্রতীকী বার্তা।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, **“এখানে লেখা আছে, ‘আলিফের চোখ ফিরিয়ে দিন।’ ফিরিয়ে দিতে পারবে? কোথা থেকে দেবে, নিজেরই তো চোখ নেই। চোখ থাকলে কি আলিফের সেই কান্নাটা দেখত না? আলিফের চিকিৎসার ব্যবস্থা করত না?”**
জানা গেছে, হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরী একটি চোখে গুরুতর আঘাত পান। ওই ঘটনার প্রতিবাদ এবং তার প্রতি সংহতি জানাতেই নাসীরুদ্দীন পাটওয়ারী এই প্রতীকী কর্মসূচি পালন করেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন